অনলাইন কুরআন শিক্ষা
শুদ্ধভাবে কুরআন পড়ুন, তিলাওয়াতকে সুন্দর করুন, কুরআনের সঙ্গে গড়ে তুলুন আজীবনের সম্পর্ক
"আর কুরআন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে তিলাওয়াত করো।"
সূরা আল-মুযযাম্মিল, ৭৩:৪
"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।"
সহিহ আল-বুখারি, ৫০২৭
কুরআনের সঙ্গে একটি জীবন্ত সম্পর্ক গড়ে তুলুন
কুরআন শিক্ষা একজন মুসলিমের জীবনের মৌলিক দ্বীনি শিক্ষার অংশ।
যাদের জন্য এই প্রোগ্রাম উপযোগী
পূর্বে কুরআন শেখা না থাকলেও সমস্যা নেই। শিক্ষার্থীর বর্তমান অবস্থান যাচাই করে উপযুক্ত স্তর থেকে শিক্ষা শুরু করা হবে।
৪টি ধাপে সম্পূর্ণ কুরআন শিক্ষা
Noorani Qaida & Qur'an Foundation
নূরানী কায়েদা ও কুরআন শিক্ষার ভিত্তি — যারা কুরআন পড়তে পারেন না বা একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন তাদের জন্য।
- আরবি হরফ পরিচয় ও সঠিক উচ্চারণ
- মাখারিজের প্রাথমিক ধারণা
- হরকত, তানভীন, জযম, তাশদীদ, মাদ
- বিভিন্ন হরফের সংযুক্ত রূপ
- কুরআন পড়ার মৌলিক নিয়ম
- নূরানী কায়েদার ধারাবাহিক অনুশীলন
লক্ষ্য: শিক্ষার্থী যেন নূরানী কায়েদা সম্পন্ন করে আত্মবিশ্বাসের সঙ্গে কুরআন মাজিদের দিকে অগ্রসর হতে পারে।
Qur'an Reading — সহীহ তিলাওয়াত
যারা কুরআন পড়তে পারেন, কিন্তু নিয়মিত তিলাওয়াত করেন না অথবা পড়ায় ভুল রয়েছে, তাদের জন্য।
- কুরআনের শব্দ ও আয়াত পড়া
- হরফের সঠিক উচ্চারণ ও মাখারিজ সংশোধন
- সাধারণ উচ্চারণগত ভুল চিহ্নিতকরণ
- থামা ও শুরু করার প্রাথমিক নিয়ম
- প্রতিদিনের তিলাওয়াতের অনুশীলন
- শিক্ষকের মাধ্যমে নিয়মিত ভুল সংশোধন
প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত তিলাওয়াত শুনে প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
Tajweed — শুদ্ধ ও সুন্দর তিলাওয়াত
কুরআন পড়তে সক্ষম শিক্ষার্থীদের জন্য তাজবিদের প্রয়োজনীয় নিয়মগুলো ব্যবহারিকভাবে শেখানো হবে।
- মাখারিজুল হুরূফ ও সিফাতুল হুরূফ
- নুন সাকিন ও তানভীনের বিধান, মীম সাকিনের বিধান
- মাদ্দের প্রয়োজনীয় নিয়ম, ক্বলকলাহ
- ইখফা, ইদগাম, ইযহার, ইকলাব, গুন্নাহ
- লাম ও রা-এর প্রয়োজনীয় বিধান
- ওয়াকফ ও ইবতিদার মৌলিক নিয়ম
শুধু নিয়ম পড়ানো নয় — কুরআনের আয়াত পড়ার সময় নিয়মগুলো বাস্তবে প্রয়োগ করার অনুশীলন করানো হবে।
Fluency & Continuous Reading
তাজবিদের মৌলিক জ্ঞান অর্জনের পর শিক্ষার্থীকে আরও সাবলীল তিলাওয়াতের দিকে এগিয়ে নেওয়া হবে।
- নিয়মিত কুরআন পাঠ ও তিলাওয়াতের ভুল সংশোধন
- উচ্চারণের সূক্ষ্মতা
- ওয়াকফ ও ইবতিদার উন্নত অনুশীলন
- তিলাওয়াতের সাবলীলতা
- দৈনিক/সাপ্তাহিক কুরআন পাঠের রুটিন
- নির্বাচিত সূরা ও পারার নিয়মিত পাঠ
নামাজের প্রয়োজনীয় সূরা ও কিরাআত
যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, তাদের জন্য নামাজে বহুল পঠিত সূরা ও আয়াতের তিলাওয়াত সংশোধনের ব্যবস্থা
এর মধ্যে থাকতে পারে —
- সূরা ফাতিহা
- ছোট ছোট সূরা
- নামাজে প্রয়োজনীয় কিরাআত
- তিলাওয়াতের সাধারণ ভুল সংশোধন
- মুখস্থ সূরার শুদ্ধ উচ্চারণ
ব্যক্তিগত তিলাওয়াত সংশোধন
অনলাইন কুরআন শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে One-to-One Reading & Correction।
এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার ওপর গুরুত্ব দেওয়া সম্ভব হবে।
শিশুদের কুরআন শিক্ষায় তাদের বয়স ও মনস্তাত্ত্বিক স্তর বিবেচনা করে সহজ ও উৎসাহব্যঞ্জক পদ্ধতি অনুসরণ করা হবে। শিশুদের জন্য নিচের বিষয়গুলো রাখা যেতে পারে —
- নূরানী কায়েদা ও কুরআন পড়া
- ছোট সূরা ও প্রয়োজনীয় দোয়া
- তাজবিদের মৌলিক শিক্ষা
- নিয়মিত Revision
- অভিভাবকের সঙ্গে অগ্রগতি সমন্বয়
👴 Adults & Beginners — No Age Limit
কুরআন শেখার জন্য কখনোই "অনেক দেরি হয়ে গেছে" নয়। যারা ছোটবেলায় সুযোগ পাননি, পড়া ভুলে গেছেন অথবা দীর্ঘদিন পর আবার শুরু করতে চান, তাদের জন্য ধাপে ধাপে শেখার ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীর বয়স নয়, তার বর্তমান দক্ষতাই হবে Level নির্ধারণের প্রধান ভিত্তি।
আমাদের শিক্ষণ পদ্ধতি
অনলাইন ক্লাস হলেও কুরআন শিক্ষার মূল গুরুত্ব থাকবে শিক্ষকের সামনে পড়া এবং তাৎক্ষণিক সংশোধনের ওপর।
কোর্সের সময়কাল
কুরআন শিক্ষায় সবার জন্য একই সময় নির্ধারণ করা বাস্তবসম্মত নয় — শিক্ষার্থীর Initial Assessment-এর ভিত্তিতে উপযুক্ত সময়কাল নির্ধারণ করা হবে।
শিক্ষার্থীর অগ্রগতি অনুযায়ী সময়কাল পরিবর্তিত হতে পারে।
কোর্স শেষে শিক্ষার্থীর অর্জন
শেখার ধারাবাহিক পথ
আত-তিবইয়ানের কুরআন শিক্ষা কার্যক্রমের লক্ষ্য শুধু শিক্ষার্থীকে কুরআন পড়তে শেখানো নয়; বরং তার জীবনে কুরআন তিলাওয়াতের একটি স্থায়ী অভ্যাস ও সম্পর্ক তৈরি করতে সহায়তা করা। আমরা চাই, শিক্ষার্থী কুরআনকে শুধু একটি পড়ার বিষয় হিসেবে না দেখে তার জীবনের নিয়মিত সঙ্গী হিসেবে গ্রহণ করুক।