ইসলামী আকীদা ও মতবাদ
সহীহ আকীদার ভিত্তি জানুন, ইসলামের ইতিহাসে উদ্ভূত মতবাদগুলো বুঝুন এবং কুরআন-সুন্নাহর আলোকে আকীদাগত পার্থক্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করুন
"জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।"
সূরা মুহাম্মদ, ৪৭:১৯
নিজের ঈমানের মৌলিক বিষয়গুলো সুসংগঠিতভাবে জানুন
অনেক মুসলিম ইসলাম পালন করেন, কিন্তু নিজের ঈমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ও সুসংগঠিত জ্ঞান রাখেন না।
কোর্সে কী কী শেখানো হবে?
প্রতিটি অংশে ক্লিক করে বিস্তারিত দেখুন
০১Foundations of Imanঈমানের মৌলিক ভিত্তি
- ঈমানের পরিচয় ও স্তম্ভ
- আল্লাহর প্রতি ঈমান
- ফেরেশতাদের প্রতি ঈমান
- আসমানি কিতাবসমূহ
- রাসূলগণের প্রতি ঈমান
- আখিরাত
- তাকদির
- ঈমান ও আমলের সম্পর্ক
০২Tawhidতাওহিদ
- তাওহিদের পরিচয়
- তাওহিদুর রুবুবিয়্যাহ
- তাওহিদুল উলুহিয়্যাহ
- আল্লাহর নাম ও গুণাবলি
- ইবাদতের প্রকৃত অর্থ
- শিরকের পরিচয় ও বিভিন্ন রূপ
- তাওহিদ সংরক্ষণের উপায়
০৩Risalah & Prophethoodরিসালাত ও নবুওয়াত
- নবী ও রাসূলের পরিচয়
- নবুওয়াতের প্রয়োজনীয়তা
- নবীদের বৈশিষ্ট্য ও প্রতি ঈমান
- রাসূলুল্লাহ ﷺ-এর সর্বশেষ নবী হওয়া
- খতমে নবুওয়াত
- রাসূলুল্লাহ ﷺ-এর মর্যাদা
- সুন্নাহর গুরুত্ব
০৪Qur'an & Sunnahকুরআন ও সুন্নাহর অবস্থান
- কুরআনের পরিচয় ও ওহি
- কুরআনের সংরক্ষণ
- সুন্নাহর পরিচয় ও হাদিসের গুরুত্ব
- কুরআন ও সুন্নাহর পারস্পরিক সম্পর্ক
- আকীদার ক্ষেত্রে কুরআন ও সহিহ সুন্নাহর অবস্থান
০৫Ahlus Sunnah wal Jama'ahআহলুস সুন্নাহ ওয়াল জামাআত
- আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে কী বোঝায়
- কুরআন ও সুন্নাহর অনুসরণ
- সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের পথ
- আকীদা গ্রহণের মূলনীতি
- সুন্নাহ ও বিদআতের ধারণা
- আকীদাগত মতভেদ বোঝার মূলনীতি
০৬Emergence of Sectsবিভিন্ন ফিরকার উদ্ভব
ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে আকীদাগত মতপার্থক্যের ফলে বিভিন্ন দল ও মতবাদের উদ্ভব হয়েছে।
- মতভেদের ঐতিহাসিক কারণ
- রাজনৈতিক ও আকীদাগত মতভেদের পার্থক্য
- ফিকহি মতভেদ বনাম আকীদাগত মতভেদ
- প্রাথমিক যুগের বিভিন্ন মতবাদ
- আকীদাগত বিভাজনের প্রভাব
০৭Major Theological Sectsগুরুত্বপূর্ণ আকীদাগত মতবাদ
শিক্ষার্থীর স্তর অনুযায়ী সংক্ষেপে আলোচনা করা হবে —
- খারিজি
- শিয়া
- মুতাযিলা
- জাহমিয়া
- কাদরিয়া
- মুরজিয়া
- অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মতবাদ
০৮Shia Thoughtশিয়া মতবাদের পরিচয়
- ঐতিহাসিক পটভূমি
- ইমামতের ধারণা
- সাহাবায়ে কেরাম সম্পর্কে মত
- আহলুল বাইতের অবস্থান
- বিভিন্ন শিয়া শাখা ও প্রধান আকীদাগত পার্থক্য
- আহলুস সুন্নাহর অবস্থান
০৯Qadianism / Ahmadiyyaকাদিয়ানী/আহমদিয়া মতবাদ
- ঐতিহাসিক উৎপত্তি
- মির্জা গুলাম আহমদের দাবি
- নবুওয়াত সম্পর্কে তাদের মত
- ঈসা (আঃ) সম্পর্কে তাদের মত
- খতমে নবুওয়াত
- ইসলামের মৌলিক আকীদার সঙ্গে তাদের মতবাদের সংঘাত
১০Contemporary Ideological Challengesসমসাময়িক আকীদাগত চ্যালেঞ্জ
বর্তমান যুগে মুসলিমদের সামনে আসা কিছু চিন্তাধারা ও প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে —
- ধর্ম ও বিজ্ঞান
- নাস্তিকতা ও ধর্মনিরপেক্ষতা
- সংশয়বাদ ও আধুনিক ধর্মীয় সংশয়
- কুরআন ও হাদিস সম্পর্কে প্রচলিত প্রশ্ন
- নবুওয়াত ও ওহি নিয়ে আপত্তি
- আখিরাত সম্পর্কে সংশয়
উদ্দেশ্য হবে শিক্ষার্থীকে নিজের আকীদা সম্পর্কে সচেতন এবং যুক্তিসংগতভাবে প্রশ্ন মোকাবিলা করতে সক্ষম করা।
মতভেদ ও সুন্নাহ সম্পর্কে নববী নির্দেশনা
রাসূলুল্লাহ ﷺ উম্মাহর মধ্যে মতভেদের ব্যাপারে সতর্ক করেছেন এবং কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট হাদিসগুলো সনদ, মুহাদ্দিসদের মূল্যায়ন এবং ব্যাখ্যার আলোকে অধ্যয়ন করা হবে।
- উম্মাহর বিভক্তির বর্ণনাগুলো
- সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ
- সাহাবায়ে কেরামের পথ অনুসরণের গুরুত্ব
- মতভেদের সময় কুরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তন
আমাদের শিক্ষণ পদ্ধতি
প্রতিটি মতবাদের ক্ষেত্রে শুধু "তারা কী বিশ্বাস করে" তা নয়, বরং তাদের বক্তব্যের উৎস, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আহলুস সুন্নাহর দলিলভিত্তিক অবস্থান বোঝানো হবে।
মতভেদ বোঝার ক্ষেত্রে আমাদের নীতি
ইসলামী ঐতিহ্যে সব ধরনের মতভেদ এক পর্যায়ের নয়।
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের ব্যাপারে কুফর, শিরক বা ইসলাম থেকে বহিষ্কারের মতো গুরুতর হুকুম দেওয়ার বিষয়েও ব্যক্তিগত আবেগের পরিবর্তে স্বীকৃত ইসলামী নীতিমালা ও যোগ্য আলেমদের ব্যাখ্যার গুরুত্ব বোঝানো হবে।
কোর্সের সময়কাল
& Offline
কোর্স শেষে শিক্ষার্থীর অর্জন
আমাদের লক্ষ্য কোনো মতবাদের সমালোচনা করা নয়; বরং শিক্ষার্থীকে প্রথমে সহীহ ইসলামী আকীদার একটি সুদৃঢ় ভিত্তি দেওয়া। কারণ নিজের আকীদা না জেনে অন্য মতবাদকে বিচার করা যেমন কঠিন, তেমনি অন্য মতবাদ সম্পর্কে না জেনে নিজের অবস্থানের গুরুত্বও পুরোপুরি উপলব্ধি করা কঠিন।